ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুই বছর পর মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২৭ বার পঠিত

রঙের ছোঁয়ায় বদলে যাচ্ছে ক্যানভাস। মর্মের রং চেতনার প্রতিচ্ছবি হয়ে এখানে প্রকাশ্য অবয়ব। বেজে চলছে আরম্ভের বাজনা। পাল্লাটা এখন কেবল সময়ের সঙ্গে।

নিয়ম মেনে চারুকলার শিক্ষার্থীদের আগ্রহ আর দায়িত্বে এখন চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি পর্ব। বাঙালি সংস্কৃতির নানা উপাদান এখানে শিল্পের ভাষায় হয়ে উঠছে রঙিন, যা কিছু সংশ্লিষ্ট বাঙালির সঙ্গে তারই যাত্রা এখানে সত্য আর সুন্দরের দিকে।

এক শিক্ষার্থী বলেন, বাংলাটাকে তুলে ধরার চেষ্টা করছি। এটা হচ্ছে প্রতীকী একটা আনন্দ মিছিল। আনন্দের মাধ্যমে মঙ্গল কামনা করা।

আরেক শিক্ষার্থী বলেন, আমরা তৈরি করে দিচ্ছি। এটা হচ্ছে ভালো লাগার প্রথম জায়গা। বিশ্ব স্বীকৃতি পাওয়ার পর এটা এখন সবার আবেদনের জায়গা। সেখানে সারাদেশের গুটিকয়েক প্রতিনিধি হয়ে আমরা যে এই কাজটা করতে পারছি এটা ভীষণ ভাগ্যের ব্যাপার।

মাটির সরায় তুলির আঁচড়, কাগজের পাখি, বাঘ, রাজা, রানি আরও কত কী? প্রতীক হয়ে, প্রতিবাদের ভাষা হয়ে এখন বাস্তব।

এক শিক্ষার্থী বলেন, এবার চারটা প্রতীকী থাকছে। মাছ, পাখি, ট্যাপা পুতুলের আদলে তৈরি করা হচ্ছে একটা আর ঘোড়া থাকছে।

আরেকজন বলেন, বৈশাখ এসে গেছে মনটা আসলে চারুকলাতেই পড়েছিল। বৈশাখ উৎসবকে কেন্দ্র করে পড়েছিল ওই টান থেকেই আসলে আসা।

বাঙালি সংস্কৃতিতে মঙ্গলের এই আবাহন ছাপ রেখে যায় দীর্ঘ উজ্জল রোদের মতো। বাংলা থাকুক সমৃদ্ধির ধারায় সংস্কৃতিক আবহে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102