ads
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার কারণে বাড়িঘরে হামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৫০ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে ফেসবুক আইডি খুলে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি ও পবিত্র কুরআন অবমাননার অভিযোগে কৌশিক বিশ্বাসের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

সোমবার (১১ এপ্রিল) রাতে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের আমরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ১২ জনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, তারাবির নামাজের আগে এলাকাবাসী এক ঝটিকা মিছিল বের করে কৌশিকের শাস্তির দাবি করে। এক পর্যায়ে তারা কৌশিকের বাড়ি ভাঙচুর করে।

স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পারে কৌশিক ৭/৮ দিন আগে ভারত থেকে বাংলাদেশে আসেন। তিন বছর আগে তিনি ভারতে চলে যান এবং সেখানে তিনি জেলও খেটেছেন। এ ঘটনার পরই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং কৌশিক বিশ্বাসকে পুলিশ হেফাজতে নেয়। পরে তাকে আটক দেখানো হয়।

পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ‘জেহাদি তোষনকারী’ নামক ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও নবীজি (সা.) কে কটূক্তি ও অবমাননা করে পোস্ট দেয়। এ বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা সোমবার তারাবির নামাজের আগে এক ঝটিকা মিছিল বের করে কৌশিক বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে। এক পর্যায়ে তার বাড়িতে হামলা ও ভাঙচুর করে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102