ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিকের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৪২ বার পঠিত

লালমনিরহাটে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের সরকারেরহাট এলাকার মৃত হামিদার রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) ও তার প্রেমিক একই এলাকার সিরাজুল ইসলাম (৫৫)।

লালমনিরহাট আদালতের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, জোংড়া সরকারেরহাট এলাকার সিরাজুল ইসলাম প্রতিবেশী হামিদার রহমানের স্ত্রী মনোয়ারা বেগমের সঙ্ পরকীয়ায় জড়িয়ে পড়েন। গত ২০১৮ সালের ১৩ জানুয়ারি স্বামী বাইরে থাকায় নিজ ঘরে প্রেমিক সিরাজুলের সঙ্গে অন্তরঙ্গে মেতে ওঠেন মনোয়ারা বেগম। স্বামী হামিদার রহমান ঘরে প্রবেশ করে এমন দৃশ্য দেখে প্রতিবাদ করলে উল্টো তারা দুজনে দা (দেশি অস্ত্র) দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে।

এ ঘটনায় ওই দিন পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্ত কর্মকর্তা তৎকালিন পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) ফিরোজ কবির গত ২০১৮ সালের ১০ মে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার (১২ এপ্রিল) আসামিদের উপস্থিতিতে এ হত্যা মামলার রায় ঘোষণা করেন বিচারক জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান।

রায়ে স্ত্রী মনোয়ারা বেগম ও তার প্রেমিক সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। হাজতবাসকালীন সময় তাদের সাজা থেকে বাদ যাবে বলেও রায়ের কপিতে উল্লেখ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102