ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাসচাপায় প্রাণ গেল কলেজশিক্ষকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৪৩ বার পঠিত

নেত্রকোনার মদনে বাসচাপায় মোটরসাইকেল আরোহী সাদেকুল ইসলাম নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনা-মদন সড়কের মদনের মৈদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। নিহত কলেজশিক্ষক সাদেকুল ইসলাম মোহনগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ও নেত্রকোনা রাষ্ট্রবিজ্ঞান সমিতির মোহনগঞ্জ শাখার সভাপতি ছিলেন। তার বাড়ি জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে।

সাদেকুল ইসলামের বন্ধু ও মদনের হাসকুড়ি মৈদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমএ মোতালিব জানান, গতকাল বিকালে বাড়ি থেকে মোটরসাইকেলে সাদেকুল ইসলাম নেত্রকোনা শহরে যাচ্ছিলেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে মৈদাম পৌঁছলে মদন থেকে ছেড়ে যাওয়া মমি-বমি পরিবহনের একটি বাস পেছন দিক থেকে সাদেকুল ইসলামকে চাপা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে তিনিসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102