ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলা নববর্ষ উপলক্ষ্যে সিএমপির ১১ দফা নির্দেশনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৩১ বার পঠিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর পক্ষ থেকে বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপন উপলক্ষ্যে ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। জনসাধারণের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) শাহাদত হুসেন রাসেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

নির্দেশনাসমূহ হলো- সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুপুর ২টার মধ্যে নববর্ষ উদযাপন অনুষ্ঠান শেষ করতে হবে। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন অনুষ্ঠানে আগতদের মুখোশ ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ডিসি হিল ও সিআরবি এলাকায় দর্শকদের নির্ধারিত প্রবেশ ও বাহির পথ ব্যবহার করতে হবে। বিরক্তির উদ্রেক ও শব্দ দূষণকারী ভুভুজেলা, বাঁশি ইত্যাদি বাজানো হতে বিরত থাকতে হবে। বাজি-পটকা বহন ও ফোটানো থেকে বিরত থাকতে হবে। উৎসবমুখরতা যাতে জনউপদ্রবে পরিণত না হয় সেক্ষেত্রে দায়িত্বশীলতা প্রদর্শন করতে হবে। বড় ব্যাগ, পোটলা ব্যাকপ্যাক বহন করা যাবে না। অনুষ্ঠান উদযাপনে আগত নারী, শিশু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের প্রতি সৌজন্যমূলক আচরণ করতে হবে। সন্দেহজনক কোনও ব্যক্তি বা বস্তু দেখলে সাথে সাথে পুলিশকে অবহিত করতে হবে। যে কোনও ধরনের মাদকদ্রব্য গ্রহণ থেকে বিরত থাকা। উৎসব প্রাঙ্গণে কোনও খাবারের দোকান স্থাপন করা যাবে না। উৎসবমুখর শান্তিপূর্ণ ও নারী শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতকল্পে সব ধরনের নাগরিক সহযোগিতা প্রদান করতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102