নীলফামারীর সৈয়দপুরে মোবাইল ফোনে কথা বলার সময় মালবাহী ট্রেনে কাটা পড়ে আরজু হোসেন (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সৈয়দপুর রেলওয়ে পুলিশ এবং সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার এবং প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ৪নং গুডস লাইনে ভারতীয় পাথর বোঝাই একটি মালবাহী ট্রেন শাল্টিং করছিল। এ সময় রেললাইনের ওপর ওই ছাত্র মোবাইলে কথা বলায় সে ট্রেনের শব্দ শুনতে পায়নি। ফলে ট্রেনে কাটা পড়ে সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে ওই কলেজছাত্র।
রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠায়। নিহত আরজু হোসেন সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়া নিবাসী মো. হায়দার আলীর ছেলে বলে স্থানীয় থানা পুলিশ জানিয়েছে।