গোপালগঞ্জ সদর উপজলোর ডুমদয়িা গ্রামে শ্বাশুড়ি ও ৩ শশিুকে পুড়িয়ে হত্যা মামলায় জামাই আজাদ মোল্যাকে মুত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদশে দিয়েছেন বিচারিক আদালত।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্বাস উদ্দিন এ রায় প্রদান করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের বেলায়েত মোল্যার ছেলে আজাদ মোল্যা (৪৫)।
মামলার বিবরণে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আজাদ মোল্যার সাথে স্ত্রী সরিফার বিয়ের পর থেকে পারিবারিক কলহ চলে আসছিল। এর জরে ধরে ২০১৪ সালরে ১৭ এপ্রিল গভীর রাতে বাড়ীতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় আজাদ।
এসময় ওই আগুনে পুড়ে শাশুড়ি ফুরিয়া বেগম, আজাদের স্ত্রীর বোনের ছেলে আমিনুর (১৪) ও তামিম (৭) ঘটনাস্থলে এবং গোপালগঞ্জ সদর হাসপাতালে স্ত্রীর বোনের মেয়ে তনিমা (৪) মারা যায়।
এ ঘটনায় মৃত ফুরয়িা বেগমের ছেলে সাইফুল গাজী পরের দিন বাদী হয়ে আজাদ মোল্যাকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।
পরে মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজাদ মোল্যাকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।