চাঁদপুরের হাজীগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে সাইমুম (৭) ও তামিম ( ৫) দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নর মুকান্দসার গ্রামে এ ঘটনা ঘটে।
তারা দ্বাদশ গ্রাম ইউনিয়নর মুকান্দসার গ্রামের সাইফুল ইসলাম পাটোয়ারির শিশু সন্তান।
স্থানীয় বাসিন্দা আলমগীর কবির জানান, বুধবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের মুকান্দাসার গ্রামে সাইমুম ও তামিম খেলাচ্ছলে পার্শ্ববর্তী পুকুরে পড়ে ডুবে যায়। পরে তাদেরকে স্থানীরা উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের বাবা সাইফুল পাটোয়ারী ও মা লামিয়াসহ পরিবারের সদস্য দুই শিশুকে হারিয়ে বাকরুদ্ধ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।