খুলনার পাইকগাছায় বিদ্যুৎচালিত মটর দিয়ে সেচের পানি তোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে মিহির কান্তি মন্ডল (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
সে উপজেলার ৬নং লস্কার ইউনিয়নের খড়িয়া ঠাকুর বাড়ির বিজয় কৃষ্ণ মন্ডলের ছেলে।
জানা গেছে, বুধবার সকালে নিজ বাড়ির কৃষি ক্ষেতে মটর দিয়ে সেচের পানি তুলতে যায়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মাটিতে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় গেলে দায়িত্বে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান জানান, পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠিয়েছে। থানায় অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা হয়েছে।