ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীতে গৃহবধূকে পিটিয়ে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৪৬ বার পঠিত

নরসিংদীর পলাশ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে বর্ষা বেগম (১৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী বিরুদ্ধে।

বুধবার (১৩ এপ্রিল) পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ভাঙ্গাল পাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে অভিযুক্ত গৃহবধূর স্বামী অন্তর সরকার পলাতক। নিহত বর্ষা বেগম চরসিন্দুর ইউনিয়নের চরখোপি গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

নিহতের পিতা আনোয়ার হোসেন জানান, গত সাত মাস আগে পারিবারিকভাবে ভাঙ্গাল পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে অন্তর সরকারের সঙ্গে বর্ষা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় তাদের মধ্যে ঝগড়া লেগে থাকতো। এ নিয়ে প্রায় সময় বর্ষাকে মারধরও করতেন তার স্বামী অন্তর সরকার। সর্বশেষ বুধবার (১৩ এপ্রিল) সকালে মারধর করে শ্বাসরোধে হত্যার পর তা আত্মহত্যা বলে চালিয়ে দিতে লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায় স্বামী। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। তদন্ত রিপোর্টের পর হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102