ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এমপি মুহিবুর রহমান মানিকের সাথে পৌর মহিলা কাউন্সিলর কাকলীর সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৪৬ বার পঠিত

সাজ্জাদ মাহমুদ মনির, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ ছাতকে এমপি মুহিবুর রহমান মানিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পৌর মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী।

বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে নয়টায় শহরের হাসপাতাল রোড এলাকায় পৌর কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, জসিম উদ্দিন, ইয়াহিয়া আবেদীন বাবু, সুয়েব আহমদ, নিমাই দাস, দেলোয়ার হোসেন, সাজ্জাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকা, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ, সাবেক পৌর কাউন্সিলর আছাব মিয়া, এস পি পি এম উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইসতিয়াক রহমান তানভীর, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলামসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পৌর কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী বলেন, ছাতক-দোয়ারার উন্নয়নের রূপকার ও শিক্ষাখাতে উন্নয়নের রোলমডেল বাস্তবায়নে এমপি মুহিবুর রহমান মানিকের অবদান অনস্বীকার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম ও রাজনৈতিক প্রজ্ঞায় অনুপ্রাণিত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার জন্য আমাদের প্রত্যেকের অবস্থান থেকে কাজ করতে হবে। সৌজন্য সাক্ষাৎকালে পৌর কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলীসহ উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন পৌর আওয়ামী লীগের সম্মেলন নিয়েও কথা বলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102