মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি : অদ্য ১৪ এপ্রিল, বাংলা ১৪২৯ বঙ্গাব্দের প্রথম দিন ১ বৈশাখ, ইউনেস্কো ঘোষিত “মঙ্গল শোভাযাত্রা” সরকারের জাতীয় দিবস হিসেবে সকাল ১০টায় শেখ হেলাল উদ্দীন কলেজে দিবসটি যথাযোগ্য মর্যাদার পালিত হয় ।
কলেজ চত্বর থেকে বর্ষবরণ উপলক্ষে বিশাল এক বর্ণাড্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে কলেজ ক্যাম্পাস ও স্থানীয় গৌরম্ভা বাজার প্রদক্ষিণ করে । শোভাযাত্রা শেষে দিবসটি উপলক্ষে বক্তব্য রাখেন সম্মানিত অথিতি হিসেবে উপস্থিত বাগেরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, দিবসটি তাৎপর্য তুলে ধরে তিনি বাঙালি জাতির প্রাণের উৎসব, বাঙলি কৃষ্টি কালচার তথা বর্তমান প্রজন্ম যাতে তাদের শিকড়কে ধরে রেখে বাংলাভাষা তথা বাঙলি ঐতিহ্য আমরা যাতে আমাদের হৃদয়ে ধারণ করে আরও প্রানবন্ত করতে পারি সে বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন ।

বর্ষবরণ উপলক্ষে কলেজের অধ্যক্ষ, বটু গোপাল দাস বলেন আজকের এই দিনে আমাদের সহবত শিক্ষার অঙ্গিকার করতে হবে, সকলকে মর্যাদার সাথে মূল্যায়ন করতে হবে। আরও বক্তব্য প্রদান করেন উদযাপন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যপক দীপংকর রায়, মোঃ হুসাইন ছায়েদীন, অপূর্বলাল সাহ, শেখ শামীম ইসলাম, বীনা রানী মন্ডল, সালমা খাতুন এবং শিক্ষার্থীদের মধ্যে অনামিকা অধিকারী, উম্মেহানী খাতুন প্রমুখ । এসময় অত্র এলাকার অভিবাবক ও সুধিজন মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।