ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আজ রণবীর-আলিয়ার বিয়ে, যা বললেন দীপিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৫১ বার পঠিত

বিয়ের সানাই বাজতে চলেছে রণবীর আলিয়ার। গতকাল হলুদ অনুষ্ঠান হয়ে গেছে। আজ বিয়ের আনুষ্ঠানিকতা।

এতোদিন বিয়ে নিয়ে দুই পরিবার মুখে কুলুপ এটে বসে থাকলেও বুধবার রাতে রণবীরের মা নীতু কাপুরই মিডিয়াকে জানিয়ে দেন, ১৪ এপ্রিল বিয়ে করছেন এই জুটি।

যদিও বুধবার সকালেই ‘ব্রহ্মাস্ত্র’-র একটি ভিডিও শেয়ার করে দু’জনকে শুভেচ্ছা জানিয়েছিলেন আয়ান মুখার্জী ও করণ জোহর।

আয়ান মুখোপাধ্যায় বেশ অভিনব স্টাইলে এই তারকা যুগলকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির কেশরিয়া গানের টিজার প্রকাশ্যে আনা হয়েছে মেহেন্দি আর সংগীতের দিন।

নতুন জীবনে প্রবেশ করার জন্য রণবীরকে শুভেচ্ছা জানিয়েছিলেন তার সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোন।

তিনি তাদের সুখী জীবন কামনা করেছেন।

এদিকে ভিডিও পোস্ট করে আয়ান লেখেছেন, ‘এটা রণবীর ও আলিয়ার জন্য, তাদের আগামী পথচলার জন্য, যা শুরুর অপেক্ষা। রণবীর ও আলিয়া আমার কাছে পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ, আমার আনন্দের আশ্রয়, আমার নিরাপদ আশ্রয়, যারা আমার জীবনে সবকিছুকে জুড়ে রয়েছেন আর এই ছবির জন্য নিজেদের সর্বস্ব দিয়েছেন।’

প্রসঙ্গত, ২০০৮ সালে ‘বচনা এ হাসিনো’ ছবিতে কাজ করার সময় থেকে দীপিকা আর রণবীর কাপুর একে-অপরকে ডেট করা শুরু করেন। এই সম্পর্কের সময় দু’জন প্রকাশ্যে ডেট করেছেন। রণবীরের ট্যাটু পর্যন্ত নিজের ঘাড়ে করিয়ে নিয়েছিলেন দীপিকা।

জানা যায়, এরপরই নাকি ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রণবীর। এ কারণে দীপিকা পথ ধরেন রণবীর সিংয়ের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102