মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: ফকিরহাট উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ ও বৈশাখী মেলা-২০২২ এর শুভ উদ্ভোধন বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তাহীদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম।
সহকারী শিক্ষক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার, মডেল থানা পুলিশের পরিদর্শক মুঃ আলীমুজ্জামান, হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মোহম্মদ আলী, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আহসানুল করিম, জেলা পরিষদ সদস্য শেখ আব্দুর রাজ্জাক, আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোড়ল জাহিদুল ইসলাম, এমডি সেলিম রেজা, এ্যাডঃ হীটলার গোলদার, সরদার আমিনুর রশিদ মুক্তি, আ,লীগ নেতা জীবন কৃষ্ণ ঘোষ ও প্রভাষক আঞ্জন কুমার দে প্রমুখ।