ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাঙালি সাজে কামিন্স-ফিঞ্চদের বাংলা নববর্ষ পালন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৪৩ বার পঠিত

শুরু হয়ে গেছে বাংলা নতুন বছর ১৪২৯। বাংলাদেশে গতকাল বৃহস্পতিবার পহেলা বৈশাখ উদযাপিত হলেও আজ ওপার বাংলার বাঙালিরা বর্ষবরণ করছেন। এমন দিনে বাঙালির বর্ষবরণে মেতেছিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্সরাও। তারা দুজনেই এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলছেন।

আজ শুক্রবার নাইট রাইডার্স প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, পাজামা-পাঞ্জাবিতে একেবারে ‘বাঙালিবাবু’ সেজেছেন অজি ওয়ানডে অধিনায়ক অ্যারন ফিঞ্চ, গতি তারকা প্যাট কামিন্স আর নাইটদের অবাঙালি অধিনায়ক শ্রেয়স আইয়ার। তারা একে অপরকে মিষ্টিমুখও করিয়েছেন। বলা বাহুল্য যে, এই ভিডিও যে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে।

বাঙালির নববর্ষ উদযাপনে আপাতত মেতে আছে কলকাতা নাইট রাইডার্স। দলে কোনো বাঙালি ক্রিকেটার না থাকলেও বাঙালি সমর্থকদের ভাবাবেগে তারা একেবারেই আঘাত দিতে চায় না। আর সে কারণে বছরের প্রথম দিনে পাজামা-পাঞ্জাবিতে একেবারে ধোপদুরস্ত বাঙালি হয়ে উঠলেন নাইট রাইডার্সের অবাঙালিরা। উল্লেখ্য, নুতন বছরের প্রথম দিনে আজ সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102