ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আলমসাধু উল্টে প্রাণ গেল চালকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৩৮ বার পঠিত

চুয়াডাঙ্গায় অবৈধ পরিবহন আলমসাধু (ভটভটি) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে চালক নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরতলির জাফরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হক (৩৪) জেলার আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহত রিপন আলী একই গ্রামের রেজাউল জোয়ার্দ্দারের ছেলে।

জানা যায়, শুক্রবার সকালে রিপন আলী ভুট্টা বিক্রি করে আলমসাধুযোগে বাড়িতে ফিরছিলেন। জাফরপুর এলাকায় পৌঁছলে আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নাজমুল মারা যান। আহত অবস্থায় রিপনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহাসীর জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102