ঈদযাত্রায় শুরু হয়েছে বাসের আগাম টিকিট বিক্রি। আজ শুক্রবার (১৫ এপ্রিল) সকাল থেকেই বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাস কোম্পানিগুলো। আগামী ২ মে ঈদের দিন ধরে আগামী ২৬ এপ্রিল থেকে ২ মে’র অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে।
এদিকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও আজ কাউন্টারগুলোতে যাত্রীদের খুব একটা ভিড় লক্ষ্য করা যায়নি।
সরেজমিনে দেখা যায়, গাবতলীতে বিভিন্ন কাউন্টারে বাসের অগ্রিম টিকিট দেওয়া শুরু হলেও আজ টিকিট কাটতে যাত্রীদের ছিল না ভিড়। তবে যে কয়েকজন যাত্রী বাসের অগ্রিম টিকিট কাটতে আসছেন তারা কোনও ঝক্কি ঝামেলা ছাড়াই টিকিট কেটে চলে যেতে পারছেন।