ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পটুয়াখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৪৪ বার পঠিত

পটুয়াখালী শহরতলীর দূর্গাপূর এলাকায় ইউসুফ মৃধা নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৫ এপ্রিল) দিনগত রাত পৌনে ১২টার দিকে দূর্গাপূর এলাকার মুগডাল ক্ষেত থেকে তার নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়-রাত গভীর হলেও বাড়ি না ফেরা এবং মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হয়ে হন। পরে তারা দূর্গাপূর এলাকার মুগডাল ক্ষেত থেকে তার নিথর দেহ দেখতে পান।

শনিবার (১৬ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ ও কর্মকর্তারা হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। সিআইডি ঘটনাস্থল থেকে নিহতের ভাঙ্গা চশমা, টর্চলাইটসহ বিভিন্ন আলামত সংগ্রহ করছে।

এছাড়াও সদর থানার ওসি পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে অবস্থান ছাড়াও ডিবি পুলিশসহ পুলিশের কয়েকটি দল হত্যাকারীদের ধরতে অভিযানে নেমেছে। তবে হত্যাকারীদের শনাক্ত করা না গেলেও বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, নিহত ইউসুফ মৃধা নতুন বাড়ি নির্মাণ শুরু করলে কিছু অংশীদারদের সঙ্গে বিরোধ দেখা দেয়। এ ঘটনায় বিরোধীয় জমি মাপার কাজ শেষ হয়েছে, আজ শনিবার রায় দেওয়ার কথা ছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102