ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা রবিউল গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৪৮ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. রবিউল ইসলাম নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

শনিবার (১৬ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ।

এর আগে শুক্রবার যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে ডিবির উত্তরা জোনাল টিম।

গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) বদরুজ্জামান জিল্লু জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় মাদকবিক্রেতা যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকার মনোয়ারা অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতালের সামনে ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ রবিউলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রবিউলের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশের এ কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102