মানিকগঞ্জে চারটি সিএনজিচালিত অটোরিকশাসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার বিকেল ৩টার দিকে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন,সাটুরিয়ার উপজেলার উত্তর কাউননারা গ্রামের মো. আমির আলীর ছেলে মো. আজাহার আলী, কুষ্টিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে সুমন মিয়া এবং মানিকগঞ্জ সদর উপজেলার বিস্বনাথপুর গ্রামের আতোয়ার আলীর ছেলে মো. হানিফ।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান জানান, গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টা থেকে সারারাত সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মো. হানিফ, মো. আজাহার আলী, মো. সুমন মিয়াকে চারটি সিএনজিচালিত অটোরিকশাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত চারটি অটোরিকশার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চক্র। তাদের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মামল হয়েছে। গাড়ির মালিকদের সন্ধান পাওয়া যায়নি।