ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভুক্তভোগী পরিবারকে নির্মমভাবে পেটানো ৩ পুলিশ বরখাস্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৪৮ বার পঠিত
ভুক্তভোগী পরিবারকে নির্যাতনের চিত্র

রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় ৯৯৯-এ অভিযোগ প্রদানকারী ভুক্তভোগী পরিবারের সদস্যদের পেটানো ও নির্যাতনের ঘটনায় যাত্রাবাড়ী থানার তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় একজন আনসার সদস্যকেও বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৬ এপ্রিল) বিকেলে ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহ্‌ ইফতেখার আহমেদ বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন— যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার, কনস্টেবল শওকত ও নারী কনস্টেবল নবনিতা।

ডিসি শাহ্‌ ইফতেখার আহমেদ বলেন, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে যাত্রাবাড়ী থানার এক এসআই ও দুই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাস্থলে একজন আনসার সদস্য উপস্থিত ছিলেন, তাকে আনসার বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। এ ঘটনায় ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কামরুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় প্রতিবেশীর বিরুদ্ধে বাড়ির সামনে দেওয়াল তুলে দেয়াসহ নানা অত্যাচারের অভিযোগ এনে ৯৯৯-এ ফোন করে একটি ভুক্তভোগী পরিবার। যাত্রাবাড়ী থানার পুলিশ সেখানে গিয়ে উল্টো ভুক্তভোগীদের মারধর করে এবং তাদের থানায় নিয়ে যায়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলাও দেয়া হয়।

এ ঘটনায় শুক্রবার একটি টিভি চ্যানেল অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে। সেখানে বাড়ির সিসি ক্যামেরার ছবিতে পুলিশ সদস্যদের মারধরের সুস্পষ্ট প্রমাণ তুলে ধরা হয়।

প্রাথমিক তদন্তে এ অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের বরখাস্ত করেছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102