মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: ফকিরহাটে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খুলনা স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. গিয়াস উদ্দিন আহত।
বাগেরহাট জেলার ফকিরহাটে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খুলনা স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. গিয়াস উদ্দিন ও চালক সহ চারজন আহত। ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।