ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটের ফকিরহাটে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৪১ বার পঠিত

মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে বারাশিয়া এলাকায় ফরিদা বেগম নামের ষাটোর্ধ বয়সী এক নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (১৭ এপ্রিল) সকালে ওই নারীর ঘরে তালা দেয়া দেখে স্থানীয়রা তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে খাটের ওপর তার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়।

পুলিশ জানায়, ঘরের ভেতর মুখে গামছা বাধা এবং শরীরের উপর তিনটি বালিশ চাপা দেয়া অবস্থায় ওই নারীর মরদেহ পাওয়া গেছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কি কারণে ওই নারীকে হত্যা করা হয়েছে তাৎক্ষনিকভাবে তা জানাতে পারেনি তারা।

এলাকাবাসী বলছেন, ওই নারীকে শুক্রবার রাতে সর্বশেষ দেখা গেছে। এরপর তাকে আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে।

এলাকাবাসী আরও জানান, তিনি বাড়ীতে একা বসবাস করতেন। নিহত ফরিদা বেগম মৃত সরদার রবিউল ইসলামের দ্বিতীয় স্ত্রী।

মডেল থানার ওসি মু. আলিমুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102