ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বুধবার থেকে লঞ্চের অগ্রিম টিকিট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২০ বার পঠিত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে বুধবার (২০ এপ্রিল) লঞ্চেও অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। রোববার (১৭ এপ্রিল) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অগ্রিম টিকিট বিক্রির বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার বলেন, বুধবার থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঈদের পাঁচ দিন আগে ও পাঁচ দিন পরে টার্মিনালে লঞ্চের মাধ্যমে কোনো মোটরসাইকেল যাতায়াত করতে পারবে না।

তবে ডেকের যাত্রীদের জন্য অগ্রিম টিকিটের প্রয়োজন নেই। তারা ভ্রমণের দিন টিকিট কেটে যাত্রা করতে পারবেন।

লঞ্চ যাত্রা নির্বিঘ্ন করতে এই সময় নদীতে বালুবাহী কোনো বাল্কহেড চলতে পারবে না বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

এবার ঈদে লঞ্চে যাতায়াতকারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখানো ও সংরক্ষণ করা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেবিনে যাতায়াতকারীদের এনআইডি সংরক্ষণ করতে লঞ্চ মালিক-শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়।

এদিকে যাত্রীবাহী নৌরুটে বুধবার থেকে বিশেষ লঞ্চ চলাচল করবে। চাহিদা অনুযায়ী ঈদের পাঁচ দিন পর পর্যন্ত বিশেষ ব্যবস্থাটি চালু রাখা হবে বলেও জানান মোবারক।

প্রসঙ্গত, শুক্রবার (১৫ এপ্রিল) থেকে শুরু হয়েছে বাসে অগ্রিম টিকিট বিক্রি। আর রেলে অগ্রিম টিকিট বিক্রি হবে আগামী ২৩ এপ্রিল থেকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102