ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটকের শুটিংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল লাইটম্যানের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৩৭ বার পঠিত

গত সপ্তাহে নির্মাতা চয়নিকা চৌধুরীর একটি নাটকের শুটিংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন লাইটম্যান সবুজ। এরপর গত ৬ দিন ধরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

মঙ্গলবার (১২ এপ্রিল) তার জীবনের আলো নিভে গেল।
লাইটম্যান সবুজের মৃত্যুর তথ্যটি একাধিক অভিনয়শিল্পী নিশ্চিত করেছেন। সবুজ আহত হওয়ার পর থেকেই সেসব শিল্পী তার খবর রাখছিলেন।

শোক প্রকাশ করে সামাজিক মাধ্যমে অভিনেতা রাশেদ মামুন অপু লেখেন, ‘আমাদের আলোকিত করতে গিয়ে নিজেই অন্ধকারে চলে গেলেন সবুজ। আমাদের লাইটের সবুজ। ’

গত ৬ এপ্রিল দুর্ঘটনাটি ঘটে ‘প্রথম প্রথম প্রেম’ নাটকের সেটে। চয়নিকা চৌধুরী জানান, সবুজের শরীরের ৩৩ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসকরা অনেক চেষ্টা করেছেন, কিন্তু শেষ রক্ষা আর হলো না।

এই নির্মাতা বলেন, ‘একেবারের অনাকাঙ্ক্ষিত মৃত্যু এটা। আমাদের শুটিং হাউজের কারেন্ট বন্ধ ছিল। সে (সবুজ) বোর্ড ঠিক করতে গিয়ে জাস্ট বোর্ডটা রাস্তার তারের ওপর পড়লো, আর সে গিয়ে হাতটা দিলো। সঙ্গে সঙ্গে এ দুর্ঘটনা। আমার বেশি খারাপ লাগছে তার বাবা ও মায়ের কথা ভেবে। সবুজ তাদের একমাত্র সন্তান। ’

এদিকে লাইটম্যান সবুজের মৃত্যুতে নাটক পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কয়েকটি নাটকের সেটে সম্মান জানাতে শুটিং থামিয়ে নীরবতা পালন করা হয়।

জানা যায়, বিকালের মধ্যেই এই লাইটম্যানের জানাজা ও দাফনের সিদ্ধান্ত হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102