ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফিলিস্তিনিদের নিয়ে পোস্ট: মার্কিন সুপার মডেলের ইনস্টাগ্রাম বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৩৯ বার পঠিত

মার্কিন সুপার মডেল বেল্লা হাদিদ জানিয়েছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলিদের বর্বরতা নিয়ে পোস্ট দেওয়ায় তার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম।

ফিলিস্তিন বংশোদ্ভূত এ সুপার মডেল বলেন, আমার যে কোনো পোস্ট ১০ লাখ ফলোয়ার দেখেন।

পবিত্র আল-আকসায় অবৈধ ইহুদি বসতকারী ও ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের ওপর যে বর্বরোচিত হামলা চালিয়েছে তা নিয়ে একটি পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টটি ডিসঅ্যাবল হয়ে যায়। খবর আনাদোলুর।

ফ্যাশন ম্যাগাজিন হারপার্স বাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে সুপার মডেল বেল্লা হাদিদ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের কথা জানান।

গত শুক্রবার জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর নির্বিচারে হামলা শুরু করে ইসরাইলি বাহিনী।

এতে নারী-শিশুসহ শতাধিক ফিলিস্তিনি আহত হন এবং অসংখ্য নিরপরাধ মুসল্লিকে গ্রেফতার করে নিয়ে যায় ইসরাইলি পুলিশ।

রোববার ইসরাইলি বাহিনীর ছত্রছায়ায় আল-আকসায় প্রবেশ করে জেরুজালেমে অবৈধ ইহুদি বসতিগুলোর সাত শতাধিক বাসিন্দা।

১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরাইল। আল-আকসা পূর্ব জেরুজালেমে অবস্থিত। ১৯৮০ সালে দখলদার ইসরাইলিরা জেরুজালেম দখল করে নেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102