ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টেস্ট খেলা নিয়ে সাকিবের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৩৭ বার পঠিত

ঈদের পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। যেহেতু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব আল হাসানকে পাওয়া যায়নি, তাই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পারিবারিক সমস্যার জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে দেশে চলে আসেন সাকিব। দেশে ফেরার পর বেশিদিন থাকতে পারেননি। মেয়ে আলাইনা হাসান অব্রির স্কুল খুলে যাওয়ায় আমেরিকা চলে যেতে হয় এই বাঁহাতি অলরাউন্ডারকে। কয়েকদিন আগে ক্যানসার আক্রান্ত হয়ে মারা গেছেন সাকিবের শ্বাশুড়ি। ওই অবস্থায়ও মেয়েকে একা রেখে দেশে ফিরতে পারেননি তিনি। সব মিলিয়ে পারিবারিকভাবে কঠিন সময় পার করতে হচ্ছে সাকিবকে। এই অবস্থায় তার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

আগামী ৮ মে থেকে শুরু হবে শ্রীলঙ্কা সিরিজের ক্যাম্প। চট্টগ্রামে দুই দলের প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে। সিরিজ শুরু হতে মাসখানেক বাকি থাকলেও সাকিব খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (১৭ এপ্রিল)বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘দু-একদিনের মধ্যেই সাকিবের কাছ থেকে সিদ্ধান্ত জানতে পারবো। তার সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে, যেহেতু কিছু দিন আগে তার শাশুড়ি মারা গেছে, সে অনেক ব্যক্তিগত সমস্যার মাঝে ছিল। এজন্য তাকে আমরা কিছু বলিনি। পারিবারিক সমস্যার সমাধান হলে তাকে আমরা পেতে পারি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102