ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্লান্ত হয়ে চেয়ারে বসায় তিনজনকে পেটালেন পাসপোর্ট অফিসের উপ-পরিচালক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৩৮ বার পঠিত

কুমিল্লা; ক্লান্ত হয়ে চেয়ারে বসায় তিন সেবা গ্রহীতাকে চেয়ার দিয়ে পিটিয়েছেন কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক (ডিডি) মো. নুরুল হুদা।

এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে দুই সংবাদকর্মীর সঙ্গে অসদাচরণ করে সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেয়া হয়। তাছাড়া অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কারো কাছে বক্তব্য দিতে বাধ্য নন বলে জানান।

উপস্থিত সেবা গ্রহীতারা জানায়, ওই তিন সেবা গ্রহীতার একজন মো. সাকিব। তার বাড়ি কুমিল্লার হোমনায়। সোমবার (১৮ এপ্রিল) সকালে গিয়েছিলেন পাসপোর্ট নেয়ার জন্য। এসময় সাকিব পাসপোর্ট পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন অফিসের নিচতলায়। চার ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর ক্লান্ত সাকিব পাশে থাকা একটি চেয়ারে বসে পড়েন। তার সঙ্গে আরো অন্তত তিন থেকে চারজন সেবা গ্রহীতাও বসেন।

এসময় পাসপোর্ট অফিসের ডিডি মো. নুরুল হুদা নিচে নেমে এসে প্লাস্টিকের চেয়ার দিয়ে সেবা গ্রহীতাদের পেটাতে থাকেন। চেয়ার ভেঙে গেলে ওই সেবা গ্রহীতাদের চড়-থাপ্পড় দেন ডিডি।

সাকিব বলেন, ‘ডিডি স্যার চেয়ারে বসার অপরাধে আমাদের চেয়ার দিয়ে পিটিয়েছেন। আমার সঙ্গে থাকা আরো দু’জন ভয়ে অফিস থেকে চলে গেছে। এ ঘটনার ছবি তুলতে গেলে সংবাদকর্মী রকিবুল ইসলাম রানা ও মো. সাফির সঙ্গে ডিডি অসদাচরণ করেন। তিনি ওই সাংবাদিকদের মোবাইল ফোন নিয়ে যান।’

এদিকে ঘটনার খবর পেয়ে পাসপোর্ট অফিসে যান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান ও পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।

তিন ঘণ্টা পর ওসি সহিদুর রহমান এবং থানার তদন্ত কর্মকর্তা কমল দের উপস্থিতিতে ছিনিয়ে নেয়া মোবাইল ফোন সাংবাদিকদের ফেরত দেয়া হয়।

জানতে চাইলে সংবাদিক মো. রকিবুল ইসলাম রানা বলেন, ‘আমার পাসপোর্টের জন্য পাসপোর্ট অফিসে গিয়েছিলাম। ওই সময় দেখি, পাসপোর্ট অফিসের ডিডি তিন-চারজন সেবা গ্রহীতাকে চেয়ার দিয়ে পেটাচ্ছেন। এ ঘটনার বিষয়ে ডিডির কাছে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে আমাদের সঙ্গে অসদাচরণ করেন এবং মোবাইল ফোন ছিনিয়ে নেন।’

পাসপোর্ট অফিসের উপ-পরিচালক (ডিডি) মো. নুরুল হুদার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কাউকে মারধরের কোনো ঘটনা ঘটেনি। ভুক্তভোগীর অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমি কারো কাছে বক্তব্য দিতে বাধ্য নই।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102