বিমানবন্দর প্রতিনিধি: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬.৮ কেজি স্বর্ণসহ USA পাসপোর্টধারী USA ফেরত এক মহিলা যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস এর প্রিভেন্টিভ টিমের চৌকস সদস্যরা।

আটককৃত সোনা
আজ ১৯/০৪/২০২২ খ্রিঃ তারিখে শাহজালাল বিমানবন্দরে Emirates Airlines এর EK 0582 ফ্লাইটে সকাল ৮টা ৪০ মিনিটে আগত USA পাসপোর্টধারী USA ফেরত দুবাই ট্রানজিটকৃত শাহনাজ চৌধুরী নামক এক মহিলা যাত্রীকে সন্দেহজনক গতিবিধির জন্য ঢাকা কাস্টম হাউস এর প্রিভেন্টিভ টিমের সদস্যদের সন্দেহ হয়। পরে ৭নং বোর্ডিং ব্রিজে উক্ত যাত্রীকে তল্লাশী করলে প্রিভেন্টিভ টিমের সদস্যরা ৫৯পিস (৬.৮কেজি) স্বর্ণবার উদ্ধার করতে সমর্থ হয়। আটক যাত্রীর USA পাসপোর্ট নং-৬৪৬৪২৭৯২৭।

আটককৃত মহিলা যাত্রী
শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃত যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনের সংশ্লিষ্ট ধারা ও বিধি মোতাবেক ফৌজদারি মামলা দায়ের করে থানায় প্রেরণ করার ব্যবস্থা চলছে।