ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর নিউমার্কেট এলাকায় ফের সংঘর্ষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৫৪ বার পঠিত

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের আবারও সংঘর্ষ শুরু হয়েছে। ঢাকা কলেজের মূল ফটকের ভেতরে থাকা ছাত্রদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে পুনরায় এ ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা শুরু হয়।

সোমবার রাতভর ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের জেরে বন্ধ রয়েছে নিউ মার্কেট এলাকার সব দোকানপাট। একই সঙ্গে সায়েন্স ল্যাবরেটরি থেকে আজিমপুর পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচলও বন্ধ রয়েছে। পুরো এলাকাজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে সায়েন্স ল্যাবরেটারি, নিউমার্কেট, নীলক্ষেত ও তার আশপাশের এলাকা এমন চিত্রই দেখা গেছে।

সাধারণ মঙ্গলবার নিউ মার্কেট এলাকায় সাপ্তাহিক ছুটি থাকে। তবে রমজান উপলক্ষে চাঁদ রাত পর্যন্ত প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত মার্কেট খোলা রাখার ঘোষণা দিয়েছিল ব্যবসায়ীরা।

এদিকে ঢাকা কলেজের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের কারণে ঢাকা কলেজের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা কলেজের ওয়েবসাইটে এই নোটিস দেওয়া হয়। কলেজের ফেইসবুক পেইজেও বিষয়টি জানিয়ে দেওয়া হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের নামে দেওয়া ওই নোটিসে বলা হয়, ‘অনিবার্য কারনে ১৯ এপ্রিল মঙ্গলবার ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সকল ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত করা হল। সকল শিক্ষককে সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102