ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হবিগঞ্জে হাওরে আরও ১০০ হেক্টর ধানের জমি পানিতে তলিয়ে গেলো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৩৯ বার পঠিত

হবিগঞ্জের লাখাই উপজেলায় নতুন করে আরও দুটি হাওরের প্রায় একশ’ হেক্টর বোরো ধানের জমি পানিতে তলিয়ে গেছে। এ নিয়ে তিন দিনে তলিয়ে গেছে পাঁচ হাওরের দুই শতাধিক হেক্টর বোরো জমির আধাপাকা ধান।

সোমবার (১৮ এপ্রিল) উপজেলার এক নম্বর লাখাই ইউনিয়নের কৃষ্ণপুর ও সন্তোষপুরে পানি প্রবেশ করে।

এর আগে গত দুই দিনে ইউনিয়নটির শিবপুর, সুজনপুর ও বারচর হাওরের শতাধিক হেক্টর জমির আধাপাকা ধান পানির নিচে তলিয়ে যায়।

উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, গত শনি ও রবিবার কালনী এবং মেঘনা নদীতে আসা জোয়ারের পানিতে লাখাই ইউনিয়নের শিবপুর, সুজনপুর ও বারচর হাওরের প্রায় ৭৫ হেক্টর জমি তলিয়ে যায়। সোমবার কৃষ্ণপুর ও সন্তোষপুরের হাওরে নতুন করে আরও শতাধিক হেক্টর জমির ধান পানিতে ডুবে গেছে। জমির ধান আধাপাকা হওয়ায় কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা ধান পেকে যাওয়ার আগেই কেটে ঘরে তোলা শুরু করেছেন।

এক নম্বর লাখাই ইউনিয়নে অবস্থিত মেঘনা ও কালনী নদী সরাসরি হাওরের সঙ্গে যুক্ত। ফসল রক্ষা বাঁধ না থাকায় নদীর পানি হাওরে ঢুকছে। এতে ইউনিয়নটির শিবপুর, সুজনপুর ও বারচর হাওরের শতাধিক হেক্টর জমির আধাপাকা ধান পানির নিচে তলিয়ে গেছে।

লাখাইয়ে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য বলেন, আর যদি পাহাড়ি ঢল না নামে তাহলে জমিগুলো রক্ষা পাবে। কিন্তু এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে হাওরগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরকারি সহযোগিতার জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন শুরু করেছে বলেও তিনি জানান।

লাখাইয়ে এ বছর বোরো ধানের আবাদ হয়েছে ১১ হাজার ২০০ হেক্টর জমিতে। এর মধ্যে শুধু লাখাই ইউনিয়নে হয়েছে ৩ হাজার ৪০০ হেক্টরে। কিছু জমিতে ব্রি-২৮ জাতের ধান প্রায় ৬০ শতাংশ পেকেছে। তবে বেশির ভাগ জমির ধান অর্ধেকও পাকেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102