ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা কলেজের মঙ্গলবারের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৬০ বার পঠিত

ব্যবসায়ী ও ছাত্রদের মধ্যে সংঘর্ষের জের ধরে ঢাকা কলেজের মঙ্গলবারের (১৯ এপ্রিল) সব ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) দিনগত রাতে কলেজের অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানানো হয়।

একইসঙ্গে কলেজের সব শিক্ষককে মঙ্গলবার সকাল ১০টার দিকে ক্যাম্পাসে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ অনুরোধ জানিয়েছেন।

ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, অনিবার্য কারণে ১৯ এপ্রিল ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সব ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। এছাড়া সব শিক্ষকদের ১৯ এপ্রিল সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

সোমবার দিনগত রাতে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। রাত ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। আড়াই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সংঘর্ষ শুরু হলে নিউমার্কেট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। দুই পক্ষের মাঝখানে পুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষ থামাতে কাঁদুনে গ্যাসের শেলও ছোড়ে পুলিশ। সংঘর্ষের কারণে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102