ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিউমার্কেট এলাকায় সকালে সংঘর্ষ, দুপুরে এসে পুলিশ ছুড়ল কাঁদানে গ্যাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৩৯ বার পঠিত

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দফায় দফায় সংঘর্ষ চলছে। সকাল থেকে সংঘর্ষ চললেও দুপুরের পর পুলিশ ঘটনাস্থলে যায়। বেলা দেড়টার দিকে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ার পর শিক্ষার্থীদের অনেকে ঢাকা কলেজের ভেতরে চলে যান।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা কলেজের ভেতরে থেকে ইটপাটকেল ছুড়ছেন শিক্ষার্থীরা। ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে চন্দ্রিমা মার্কেটের সামনে অবস্থান করছেন। কলেজের সামনে অবস্থানকারী সাঁজোয়া যান থেকে পুলিশ থেমে থেমে কাঁদানে গ্যাস ছুড়ছে।

সংঘর্ষে আহত ২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ

বেলা পৌনে একটার দিকে নীলক্ষেত এলাকায় পুলিশের দুটি সাঁজোয়া যান ঢুকে। পুলিশ নীলক্ষেত মোড় থেকে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

এরপর শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করতে বেলা ১টা ২৫ মিনিটের দিকে কাঁদানে গ্যাস ছোড়া শুরু করে পুলিশ। এর আগপর্যন্ত কোনো পুলিশকে সংঘর্ষস্থলে দেখা যায়নি।

নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে থামে। পরে আজ সকালে আবার শুরু হয়। সংঘর্ষের কারণে রাজধানীর ব্যস্ত মিরপুর সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ আছে। ঢাকার বিভিন্ন স্থানে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

গতকাল রাতে সংঘর্ষের সময় বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত থাকলেও আজ সকাল থেকে কোনো পুলিশ দেখা যায়নি। পরে দুপুরের দিকে পুলিশ আসে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102