আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের বৈধতার আওতায় আনতে ‘রিক্যালিব্রেশন’ নামে একটি কর্মসূচির ঘোষণা দেয় দেশটির সরকার। আর এ সুযোগকে পুঁজি করে মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বৈধ করার নামে বিপুল অর্থ আত্মসাৎ করার অভিযোগে রাজধানী কুয়ালালামপুর থেকে সিন্ডিকেটের ৪ সদস্যকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ।