আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি: স্থানীয় সময় মঙ্গলবার (১৯ এপ্রিল) অভিবাসন বিভাগের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল যাইমি দাউদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ এপ্রিল কুয়ালালামপুরের একটি অফিসে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গত কয়েক মাস ধরে প্রতারকদের ধরতে গোয়েন্দা সংস্থা অভিযান চালিয়ে আসছিল। অভিযানে ৩ জন বিদেশি ও একজন স্থানীয় নাগরিককে আটক করা হয়েছে। তাদের সবার বয়স ২০ থেকে ৪৭ বছরের মধ্যে।
অভিবাসন পুলিশ ঘটনাস্থল থেকে বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং ভারতের মোট ২৬৪ পিস পাসপোর্ট এবং নগদ ৭ হাজার ২৭০ মালয়েশিয়ান রিঙ্গিত উদ্ধার করে। সিন্ডিকেটের সদস্যরা ‘রিক্যালিব্রেশন’ কর্মসূচির মাধ্যমে বৈধ করে দেওয়ার নামে অস্থায়ী ভিজিট পাসের জন্য সাড়ে ৬ হাজার রিঙ্গিত থেকে ৮ হাজার রিঙ্গিত করে বিভিন্ন দেশের শ্রমিকদের কাছ থেকে আদায় করতেন বলে জানা যায়।
এছাড়া এ সিন্ডিকেট ইমিগ্রেশন অফিসের সঙ্গে সমন্বয় রেখে বিদেশি নাগরিকদের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়া। ইমিগ্রেশন কর্তৃক অ্যাপয়েন্টমেন্ট না করে অবৈধ উপায়ে সিন্ডিকেটের মাধ্যমে জনপ্রতি ১ হাজার থেকে শুরু করে ১৫শ’ রিঙ্গিতের বিনিময়ে কাজ করে দেওয়া।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বর্তমানে পুত্রজায়া ইমিগ্রেশন বিভাগে ১৪ দিনের রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে এবং জালিয়াতির অভিযোগে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ ধারায় তদন্ত করা হচ্ছে।