ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিউমার্কেট এলাকায় সংঘর্ষে নিহত নাহিদের ময়নাতদন্ত সম্পন্ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৪৩ বার পঠিত

ময়নাতদন্ত করেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. ফারহানা ইয়াসমিন।

এর আগে দুপুর ১২টার দিকে নিউমার্কেট থানার ইন্সপেক্টর (তদন্ত) ইয়াসিন কবির মরদেহের সুরতহাল প্রস্তুত করেন।

সুরতহাল প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, নাহিদের মাথায় পাশাপাশি চার জায়গায় কাটা জখম রয়েছে। কপালের ডান পাশে, নাকের বাম পাশে, দুই হাতের বিভিন্ন জায়গায় ও পিঠে পাশাপাশি ৩টি কাটা জখম। এ ছাড়া বাঁপায়ে গোড়ালিসহ দুই পায়েই নীলাফুলা জখম রয়েছে।

সুরতহাল প্রতিবেদনে ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশ উল্লেখ করেন, নিউমার্কেট এলাকায় গতকাল দুপুরে ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হয় নাহিদ। তখন পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, নাহিদ অ্যালিফ্যান্ট রোডে মাল্টিপ্লান মার্কেটে ‘ডি লিংক’ নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে কাজ করত। গতকাল কামরাঙ্গীরচরের বাসা থেকে কাজে যাওয়ার সময় নিউমার্কেটের সংঘর্ষে পড়ে সে। এতে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেলে রাত ৯টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

বাবা নাদিম মিয়া বলেন, প্রথমে নাহিদের মরদেহ নেওয়া হবে কামরাঙ্গীরচরের বাসায়। সেখানে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102