ads
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে ৩ ভাইকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৪৪ বার পঠিত

রাজধানীর উত্তর বাড্ডায় দুই দোকানদারের কথা কাটাকাটির জেরে তিন ভাইকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে সাইফুল ইসলাম (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার ইফতারের কিছু সময় আগে উত্তর বাড্ডার সাঁতারকুল রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আল আমিন বাবু (১৮) ও সাহাবুদ্দিন সাবু (১৪)। ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন রয়েছেন তারা।
এ ঘটনায় দোকান কর্মচারী জুয়েল মিয়া (৫০) ও তার দুই ছেলেকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, উত্তর বাড্ডা সাতারকুল রোডে একই মালিকের পাশাপাশি দুটি দোকানে কাজ করতেন সাইফুল ইসলাম ও জুয়েল মিয়া। দোকান দুটির পেছনে খালি জায়গা আছে। সেখানে দুই দোকানেরই মালামাল রাখা হয়। ওই খালি জায়গায় ময়লা পরিষ্কার নিয়ে দুই কর্মচারীর মধ্যে ঝগড়া বাধে।

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জুয়েল মিয়াকে চড় মারে সাইফুল। তখন জুয়েলের ২ ছেলে তার সঙ্গে ছিল। বাবাকে অপমান করায় জুয়েলের ১৭ বছর বয়সী ছোট ছেলে সাইফুলের পেটে কাঁচি দিয়ে আঘাত করে। পরে সাইফুলের দুই ভাই আল আমিন ও সাবু এগিয়ে গেলে তাদেরকেও ছুরিকাঘাত করে জুয়েলের ছেলে।

বিকালে আহত অবস্থায় ৩ ভাইকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টার দিকে সাইফুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বাড্ডা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাইদ মিয়া গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত ২ ভাইয়ের অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102