ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম শাহ’র নিন্দা ও প্রতিবাদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৩৪ বার পঠিত

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম শাহ’র নিন্দা ও প্রতিবাদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের সহধর্মিনী মেধাবী চিকিৎসক বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলা বাতিল আবেদন (লিভ টু আপিল) খারিজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মালেশিয়া বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেনট মাহবুব আলম শাহ্ ।

আজ এক বিবৃতিতে তিনি বলেন , “ডাঃ জুবাইদা রহমান এদেশের সফল রাষ্ট্রনায়ক, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধু। তিনি নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খান এর দ্বিতীয় সন্তান। এরূপ পারিবারিক ঐতিহ্যের পাশাপাশি তাঁর শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা সর্বজনবিদিত। তাঁর মতো একজন সম্মানিত ও সজ্জ্বন ব্যক্তির বিরুদ্ধে মামলা চালু রেখে তাকে-সহ জিয়া পরিবারকে হেয় করা সরকারের গভীর চক্রান্তের অংশ।

উদ্দেশ্যপ্রণোদিতভাবে জিয়া পরিবারের বিরুদ্ধে অপবাদ দেয়ার জন্য সরকার এই নোংরা খেলা মঞ্চায়িত করেছে। গত সপ্তাহে প্রকাশিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার প্রতিবেদনেও বলা হয়েছে, বিচার বিভাগ সরকারের হাতে থাকায় বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দেয়া হয়েছে। ডাঃ জুবাইদা রহমানের আপিল আবেদন খারিজও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মিডনাইট সরকার তার অপকর্মকে ঢাকার জন্য বিভিন্ন ইস্যুর অবতারণা করে এবং তারই অংশ হিসেবে ডাঃ জুবাইদা রহমানের মতো একজন নির্দোষ-নিষ্কলুষ ব্যক্তিত্বকে মিথ্যা মামলা দিয়ে বিচারিক কার্যক্রম চালাচ্ছে।

আমি দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে ডাঃ জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102