ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রদ্ধাভরে স্মরণকরলো বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফ কে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩৫ বার পঠিত

রাংগামাটি প্রতিনিধিঃ- ১৯৭১ সালের ২০ এপ্রিল নানিয়ারচরের বুড়িঘাটে পাকিস্তানি বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে বীরদর্পে লড়াই করে শহীদ হয়েছিলেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানিয়ারচর উপজেলা প্রশাসনের বুধবার সকালে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধি তে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহাফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময়ে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, নানিয়ারচর থানার ওসি সুজন হালদার উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বিশেষ বক্তব্য দেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কে সমাহিত করা দয়াল কৃষ্ণ চাকমা। এসময়ে তিনি বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শহীদ হওয়া ও সমাহিত করার স্মৃতিচারণ করে বক্তব্য দেন।

এদিকে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াছিন রানা সোহেল, সমন্বয়ক শহীদুল ইসলাম রাসেল, জামাল হোসেন, উদ্যোক্তা পরিষদ সদস্য মাসুদ রানা রুবেল ও মো. ইব্রাহিম রনি।
এদিকে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর ভাস্কর্যে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির পক্ষ হতে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাঙামাটি শহরের প্রবেশমুখ মানিকছড়িতে স্থাপিত বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা জানায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি’র) নেতাকর্মীরা।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. হাবিব আজম ও প্রচার সম্পাদক মো. তাজুল ইসলাম তাজ এর নেতৃত্বে পিসিসিপি’র নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন কলেজ শাখার নেতা মো. মাঈনুদ্দীন, রাজু, শহীদুল, রাজ্জাকসহ অন্যান্য নেতাকর্মীরা।

প্রসঙ্গত, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীর শ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাঁদের অন্যতম। তিনি ১৯৬৩ সালের ৮ মে পূর্ব পাকিস্তান রাইফেলসে যোগদান করেন এবং মুক্তিযুদ্ধের সময়ে তিনি নিয়মিত পদাতিক সৈন্য হিসেবে কর্মরত ছিলেন। রাঙাামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে ১৯৭১ সালের ২০ এপ্রিল তিনি মর্টার শেলের আঘাতে শহীদ হন। তাঁকে রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে সমাহিত করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102