ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাড়ে তিন বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা স্বেচ্ছাসেবক দলের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩১ বার পঠিত

মেয়াদোত্তীর্ণ হওয়ার প্রায় সাড়ে তিন বছর পর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি পেয়েছে বিএনপির অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক দলের ৩৫২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানকে পূর্ণাঙ্গ সভাপতি করা হয়েছে। এ ছাড়া সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও ইয়াসিন আলী সাংগঠনিক সম্পাদক হয়েছেন।

৩৫২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে ২৯ জনকে সহসভাপতি, ২১ জনকে যুগ্ম সম্পাদক, ৩৪ জনকে সহসাধারণ সম্পাদক, ৬৩ জনকে সহসাংগঠনিক সম্পাদক ও ৯৯ জনকে বিভিন্ন সম্পাদকীয় পদ দেওয়া হয়েছে। বাকি ১০৩ জনকে সদস্য পদে রাখা হয়েছে। এর মধ্যে ১ জনকে সম্মানিত সদস্য, ৫ জনকে সহসভাপতির পদমর্যাদা, ৬ জনকে সহসাধারণ সম্পাদকের পদমর্যাদা ও ১৪ জনকে সহসাংগঠনিক সম্পাদকের পদমর্যাদা দেওয়া হয়েছে।

২০১৬ সালের ২৭ অক্টোবর শফিউল বারী বাবুকে সভাপতি ও আবদুল কাদির ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের ছয় সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। বাকি চারজন হলেন- সহসভাপতি গোলাম সারোয়ার, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও সাদরেজ জামান, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী।

শফিউল বারীর মৃত্যুর পর মোস্তাফিজুর রহমান স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর ১৪৯ সদস্যের স্বেচ্ছাসেবক দলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এখন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102