ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকার নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় তিন মামলা: আসামি সাড়ে ১৪শ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৪৫ বার পঠিত

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। দুটি মামলা পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। আরেকটি মামলা নিহত ডেলিভারিম্যান নাহিদের পরিবারের পক্ষ থেকে করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা প্রায় সাড়ে ১৪শ’ জনকে আসামি করা হয়েছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ কাইয়ুম বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে গণমাধ্যমকে এসব তথ্য জানান।

ওসি বলেন, ‘জ্বালাও-পোড়াও ও পুলিশের কাজে বাধা দেওয়ায় বিস্ফোরণ-হাঙ্গামার অভিযোগে পুলিশের পক্ষ থেকে দুটি মামলা করা হয়েছে। একটি মামলার বাদী হয়েছেন পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির। অপর মামলার বাদী এসআই মেহেদী হাসান। এছাড়া নিহত ডেলিভারিম্যান নাহিদ হোসেনের চাচা মোহাম্মদ সাঈদ একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এম এ কাইয়ুম আরও বলেন, ‘দায়ের করা তিনটি মামলার সবাই অজ্ঞাত আসামি। বুধবার রাতেই মামলাগুলো দায়ের করা হয়। নাহিদের চাচা মোহাম্মদ সাঈদের দায়ের করা হত্যা মামলায় আসামি করা হয়েছে ১০০ থেকে ১৫০ জনকে। ককটেল বিস্ফোরণের ঘটনায় ২০০ থেকে ৩০০ জনকে। পুলিশের দায়ের করা মামলায় নিউমার্কেটের ২০০ থেকে ৩০০ জন ব্যবসায়ী-কর্মচারীকে আসামি করা হয়েছে এবং ঢাকা কলেজের ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়।’

উল্লেখ্য, সোমবার রাত ১১টার দিকে কথাকাটাকাটির জেরে নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়। মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে বহু মানুষ আহত হন। যার মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102