ads
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রী অন্যের সঙ্গে পালিয়ে যাওয়ায় গাছে ঝুলে স্বামীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৪১ বার পঠিত

স্ত্রী অন্যের সঙ্গে পালিয়ে যাওয়ায় নেশাগ্রস্ত হয়ে একাধিকবার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় প্রদীপ দাস নামে এক যুবক। অবশেষে বৃহস্পতিবার সকালে আখাউড়া রেলওয়ে পশ্চিম কলোনি এলাকার আমগাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত প্রদীপ দাস ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কুলিবাগান এলাকায় বসবাস করে ভাসমান সুইপারের কাজ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার বলেন, ওই যুবক ভাসমান (পরিচ্ছন্নতাকর্মী) সুইপার ছিলেন। তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার পর থেকে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে।

ইতোমধ্যে একাধিকবার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাকে রক্ষা করেন। বৃহস্পতিবার তার ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102