ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরের চা দোকানি আদুরী বাঁচতে চান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩৪ বার পঠিত

দীর্ঘদিন ধরে কিডনির নানা রোগে আক্রান্ত নাটোর শহরের উত্তর পটুয়াপাড়ার চা দোকানি আদুরী (৪৮)। গুরুতর অসুস্থ হয়ে আদুরী এখন আর তার চায়ের ছোট্ট দোকানটি চালাতে পারছেন না।

শয্যাশায়ী আদুরী জানান, প্রায় ১৪ বছর আগে স্বামী মীর হাসান মারা যাওয়ার পর থেকে শীতকালে ভাপা পিঠা আর অন্য সময় চা বিক্রি করে কোনো রকম তার ছোট সংসার চলে যেত। টিকা না নিলে তার কাছ থেকে মানুষ ভাপা পিঠা আর চা খাবে না এই ভয়ে তিনি কিডনির নানা সমস্যায় আক্রান্ত হয়েও নিয়েছেন করোনার টিকা। দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর থেকেই তার তলপেটসহ প্রায় সারা শরীরে জমেছে পানি। ফুলে গেছে হাত ও পা।

সর্বশেষ লকডাউনের সময় বিকাল ৪টার পর দোকান খোলা রাখায় এক ম্যাজিস্ট্রেট চায়ের কেটলির পানি তার হাতে পায়ে ঢালার নির্দেশ দেন। ভয়ে আদুরী নিজে নিজেই গরম পানি ঢেলে দেন নিজের হাত ও পায়ে। সঙ্গে সঙ্গে হাত ও পায়ে ফোসকা পড়ে যায়। খবর পৌঁছে যায় জেলা প্রশাসক শামীম আহমেদের কাছে। মুহূর্তের মধ্যে তিনি ওই ম্যাজিস্ট্রেটকে পাঠান আদুরীর ঘরে। ম্যাজিস্ট্রেট এসে আদুরীর হাত-পায়ের অবস্থা দেখে নিজের ভুল বুঝতে পারেন। অনুতপ্ত হয়ে বারবার আদুরীর কাছে তিনি ক্ষমা চান।

জেলা প্রশাসক ব্যবস্থা করেন আদুরীর পরিবারের খাবারের। এখনও তিনি মাঝে মাঝেই খাবার পাঠান আর নিয়মিত দেন তার মাধ্যমিক পড়া মেয়ের লেখাপড়ার খরচ। ভালো চিকিৎসার জন্য নাটোরের মেডিসিন বিশেষজ্ঞ আমিনুল ইসলাম লিপন তাকে পাঠিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ও রিউমাটোলজিস্ট ডা. আজিজুল হক আব্দুল্লাহর কাছে। এখন আদুরী আজিজুল হকের অধীনে চিকিৎসাধীন। তার চিকিৎসা ও ওষুধের জন্য নিয়মিত প্রয়োজন অনেক টাকার।

নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, আদুরীর মতো অসহায় অসুস্থ মানুষদের পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত। আমাদের একটু সহযোগিতাই তাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে। আদুরীর চিকিৎসায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102