ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩৬ বার পঠিত

বাগেরহাটের রামপাল উপজেলায় চাচাতো ভাই-ভাতিজার হাতে নিহত হয়েছেন মল্লিক দিদারুল আলম (৫০) নামের এক ব্যাক্তি। বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কুমলাই গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের পর ঘাতক চাচাতো ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত মল্লিক দিদারুল আলম রামপালর উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই গ্রামের ইউনুস মল্লিকের ছেলে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম আশরাফুল আলম জানান, রামপাল উপজেলার কুমলাই গ্রাামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাত পৌনে ১০টার দিকে আব্দুস সাত্তার ও তার ছেলে আবু বক্করের সাথে কথা কাটাকাটি হয় সাত্তারের চাচাতো ভাই মল্লিক দিদারুল আলমের (৫০)। এসময় চাচাতো ভাই সাত্তার ও ভাতিজা বক্কর ধারালো অস্ত্র দিয়ে দিদারুলকে বাড়ির উঠানে ফেলে কুপিয়ে গুরুতর আহত করেন।

তিনি আরও জানান, পরিবার ও প্রতিবেশীরা উদ্ধার করে দিদারুলকে রামপাল উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত আব্দুস সাত্তারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাত্তারের ছেলে অপর ঘাতক আবু বক্করকে গ্রেফতারে অভিযান চলছে। নিহতের ময়নাতদন্ত বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102