ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ২৬ বার পঠিত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পূর্বচরবাটা গ্রামের কালামসজিদ এলাকা থেকে চরজব্বার থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন-হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের চরফকিরা গ্রামের নেছার উদ্দিনের স্ত্রী কোহিনুর বেগম (৩৫) ও তার তিন বছরের ছেলে ইয়াছিন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে কোহিনুর তার ছেলেকে নিয়ে পাশের বাড়িতে কাজ করতে যান। বিকেলের দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি মেহগনি বাগানে কোহিনুর ও তার ছেলেকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে লোকজন এসে দেখতে পায় বিদ্যুতের একটি তারের সঙ্গে জড়িয়ে আছেন মা-ছেলে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

চরজব্বার ভুইয়ারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শাহ আলম গণমাধ্যমকে বলেন, ওই নারী বাগানের মধ্য দিয়ে যাওয়ার সময় শিশুটি পল্লীবিদ্যুতের ছেঁড়া তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102