ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিরোজপুরে বিষপান করে প্রেমিক যুগলের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৩৪ বার পঠিত

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিষপান করে প্রেমিক যুগল আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২২ এপ্রিল) ভোর রাতে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের উত্তর কলারদোয়ানিয়া গ্রামের চানদকাঠী এলাকায় এ ঘটনা ঘটে

নিহতরা হলো- কলারদোয়ানিয়া গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে মোসা. মারিয়া খানম (১৫)। সে উপজেলার মুগারঝোর দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী এবং জেলার নেছারবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের উলিবুনিয়া গ্রামের মো. হাফিজ তালুকদারের ছেলে ইয়াছিন তালুকদার (১৮)। ইয়াছিন তার বাবার সঙ্গে ধান-চালের ব্যবসা
করতেন।

নিহত ইয়াছিনের বাবা হাফিজ তালুকদার জানান, তার ছেলে তিন/চারদিন আগে তার ভগ্নিপতি (ইয়াছিনের ফুফা) মোজাম্মেল হক হাওলাদারের বাড়িতে বেড়াতে যায়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ফুফাতো ভাই ছাব্বিরের সঙ্গে তার দোকানে ঘুমাতে যায়।
কিন্তু গরমের কথা বলে সেখান থেকে বের হয়ে আসে। রাত ৩টার দিকে ইয়াছিনের ফুফু ছাবিনা ইয়াছমিন ফোন করে জানান, ইয়াছিন ও বাড়ির পাশের এক মেয়ে একসঙ্গে বিষপান করেছে।

নিহত মারিয়ার মা শামীমা নাছরিন জানান, তার মেয়ে মারিয়া রাতের খাবার খেয়ে ১০টার দিকে তার কক্ষে ঘুমাতে যায়। রাত ২টার দিকে বাড়ির সামনের কবরস্থান থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনতে পান। পরে সেখানে গিয়ে মারিয়া ও ইয়াছিনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নিহতদের পারিবারিক সূত্র জানান, তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মারিয়াকে মৃত বলে ঘোষণা করেন। কিছুক্ষণ পরে চিকৎসাধীন অবস্থায় ইয়াছিনের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার অসিত মিস্ত্রী জানান, মারিয়াকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় এবং ভোর
রাতে চিকিৎসাধীন অবস্থায় ইয়াছিনের মৃত্যু হয়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধীক সূত্র জানায়, মারিয়ার বাবা বাড়িতে থাকেন না। মা শামীমা নাছরিন মেয়ের প্রেমে বাধা হয়ে
দাঁড়ান এবং গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ নিয়ে মেয়েকে গালমন্দ করেন। এর জেরে প্রেমিক-প্রেমিকা একসঙ্গে আত্মহত্যা করে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আত্মহত্যার কারণ নিয়ে নিহতদের পরিবারের কেউ মুখ খুলছেন না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102