ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদের মার্কেটে না নেয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩৪ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় বাবা-মায়ের সাথে ঈদের মার্কেট করতে না পেরে মিতা সুবর্না (১৪) নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার রাতে নিহতের বাবা-মা মার্কেট করে বাড়ি ফিরে দেখেন সুবর্না ঘরের মধ্যে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে বড়পাল্লা গ্রামের সুরুজ খন্দকারের কন্যা এবং আব্দুল্লাবাদ হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল।

ভাঙ্গা থানার ওসি তদন্ত হানিফ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার বেলা ২টায় নিহত সুবর্না তার বাবা-মায়ের সাথে ঈদের মার্কেট করতে সদরপুরে যেতে বায়না ধরে। বাবা-মা সুবর্ণাকে নিতে না চাওয়ায় সে অভিমান করে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়।

সন্ধ্যার পরে আনুমানিক ৮টায় বাড়ি এসে তার বাবা-মা আড়ার সাথে মেয়েকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে রাত ১১টার সময়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এঘটনায় পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102