ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছুরিকাঘাতে ইউপি চেয়ারম্যানের ভাই খুন, আহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৫২ বার পঠিত

পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নে রাজনৈতিক পূর্বশত্রুতার জের ধরে মো. সোহেল নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (২২ এপ্রিল) রাতে শান্তিরহাট বুধপুরা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মো. সোহেল (৩৫) কাশিয়াইশ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই। আহতরা হলেন- মো. সাজ্জাদ (২০), সাদ্দাম হোসেন (৩০) ও জয়নাল আবেদীন (৩৪)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বে থাকা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সমর্থিত বর্তমান ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই সোহেলসহ চারজনকে ছুরিকাঘাত ও মারধর করেন শরীফ নামের এক ব্যক্তি। চারজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে সোহেলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, তিন মাস আগে হয়ে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102