ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিরক্ত তিশা, সতর্ক করলেন ভক্তদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩৯ বার পঠিত

সামাজিকমাধ্যম ফেসবুকে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার নামে ভুয়া পেইজ রয়েছে। সেখান থেকে বানোয়াট স্ট্যাটাস ছড়িয়ে পড়ায় বিরক্তি প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রী।

বানোয়াট স্ট্যাটাসের বিভ্রান্তি দূর করতেই নিজের ভেরিফাইড পেইজ থেকে সতর্কতামূলক স্ট্যাটাস তুলে ধরেন তিশা। সেখানে ভক্ত ও অনুসারীদের সতর্ক করেছেন তিনি। একইসঙ্গে এরপর থেকে তার ভেরিফাই পেইজ থেকে স্ট্যাটাস দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে যাচাই করার আহ্বান করেছেন।

স্ট্যাটাসে এই অভিনেত্রী লেখেন, গত কয়েকদিন ধরে দেখছি আমার নামে খোলা একটা ফেইক পেইজ থেকে আমার আর ফারুকীর ছবি দিয়ে একটা বানোয়াট স্ট্যাটাস শেয়ার হচ্ছে। আমার আর ফারুকীর ছবি চুরি করে তার সঙ্গে মনের মাধুরী মিশিয়ে একটা স্ট্যাটাস লিখেন ঐ ফেইক পেইজের অ্যাডমিন! “সুন্দর পুরুষের চেয়ে দায়িত্বশীল পুরুষ ভালো” টাইপের কিছু একটা।
তিনি আরও লেখেন, আমি এই ফেইক স্ট্যাটাসের জন্য খুবই বিরক্ত। কারণ আমার চোখে আমার স্বামী দায়িত্বশীলতো বটেই, খুব সুন্দরও।

ভক্ত ও গণমাধ্যমকর্মীদের সতর্ক করে ওই স্ট্যাটাসে তিশা লেখেন, প্রিয় ভাই-বোনেরা, দয়া করে ঐ ফেক পেইজটাকে রিপোর্ট করলে আমি খুবই খুশী হবো! আর সাংবাদিক ভাই-বোনেরা, দয়া করে চেক করে নিবেন আমার নামে যে কথা প্রচার হচ্ছে সেটা আমার ভেরিফায়েড পেইজ থেকে শেয়ার করা হয়েছে কিনা।

এদিকে একই বিষয় নিয়ে বিরক্ত তিশার স্বামী জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও। বিষয়টি নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও একটি স্ট্যাটাস শেয়ার করেন তিনি।

নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন। তাদের সংসার জীবনে চলতি বছরের (০৫ জানুয়ারি) প্রথম সন্তান ইলহাম নুসরাত ফারুকীর জন্ম হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102