ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৩২ কেজি ওজনের এক কাতলা মাছ ৬৭ হাজার টাকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৪৩ বার পঠিত

দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় ৩২ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে জেলে কুদ্দুস হালদারের জালে। আজ শনিবার সকালে মানিকগঞ্জের জাফরগঞ্জের ওই জেলে মাছটি ৬৪ হাজার টাকায় কিনে নেন।

জেলে কুদ্দুস হালদার জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে সহযোগীদের নিয়ে ট্রলারে করে পদ্মা নদীতে মাছ শিকারে বের হন। শনিবার সকালের দিকে জাল টেনে নৌকায় তুলতেই দেখেন বিশাল আকারের একটি কাতলা মাছ।

তাৎক্ষণিক দৌলতদিয়া ফেরিঘাট এলাকার ব্যবসায়ী শাহজাহান শেখকে মুঠোফোনে জানানো হয়। পরে তিনি প্রতি কেজি ২ হাজার টাকা দরে মোট ৬৪ হাজার টাকায় মাছটি কিনে নেন।
দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, মাছটি ফেরিঘাট এলাকায় নিয়ে আসার পর ঢাকার কাঁচপুর এলাকার এক ব্যবসায়ী প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে মোট ৬৭ হাজার ২০০ টাকায় কিনে নেন।

বর্তমানে পানি কম থাকায় পদ্মা এবং যমুনা নদীর মোহনায় মাঝেমধ্যে কিছু বড় মাছ ধরা পড়ছে বলে জানিয়েছেন গোয়ালন্দ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা টিপু সুলতান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102